শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

রাণীশংকৈল রাঙাটুঙ্গী ফুলবল মাঠ পরিদর্শন ও সীমানা প্রাচীর উদ্বোধনে জেলা প্রশাসক

Chif Editor

অভিষেক চন্দ্র রায়,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের সুনামধন্য নারী ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র রাঙাটুঙ্গী প্রমিলা ফুটবল মাঠ পরিদর্শন করেন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি)ইসরাত ফারজানা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাঙাটুঙ্গী ফুটবল মাঠ পরিদর্শনে আসেন এবং জেলা পরিষদের অর্থায়নে ৭ লক্ষ টাকা ব্যয়ে ফুটবল মাঠের পাশে কবর স্থানের সীমানা প্রাচীর ও ফুটবল মাঠের সীমানা নির্ধারণ করে প্রাচীর নির্মাণের শুভ উদ্বোধন ও তাল গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা।

এসময় উপস্থিত ছিলেন,রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম,সহকারী কমিশনার (ভুমি) মুজিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আরশেদুল হক, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান ও নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, রাঙাটুঙ্গী প্রমিলা ফুটবল একাডেমির পরিচালক সাবেক অধক্ষ্য তাজুল ইসলাম সহ খেলার টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড় প্রমুখ।

জেলা প্রশাসক (ডিসি) ইসরাত ফারজানা বলেন,যেহেতু খেলার মাঠে এই কবর স্থানটি রয়েছে।তাই আমরা কবর স্থানের পবিত্রতা রক্ষার জন্য পাকা সীমানা প্রাচীর নির্মান করে দিবো, যেন কবর স্থানের কোন ধরনের সমস্যা না হয়।এবং নারী খেলোয়াড়দের কোন ধরনের বিঘ্ন না ঘটে।

Leave a Reply