শিরোনাম
বেরোবির নিয়োগে জালিয়াতির অভিযোগ দুদকের, সরেজমিন অভিযান রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার-১ বাংলাদেশ–পাকিস্তান যুদ্ধবিমান আলোচনা দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সমীকরণ তারেক রহমানের সঙ্গে কুমিল্লা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টির’ অভিযোগ, আইনানুগ ব্যবস্থার অনুরোধ রাণীশংকৈলে মহলবাড়ী বন কালী মা’র তৃতীয়তম পূজা অনুষ্ঠিত  নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার প্রশাসনের সুদৃষ্টিতে জনসাধারণে স্বস্তি-ভাঙ্গুড়ায়” দখলদার,মাদক ও ভেজালকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান সংস্কার চান, তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাহত করে ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়ার অভিযোগ জামাতের বিরুদ্ধে

রংপুরে প্রক্সি পরীক্ষা দিতে এসে ব্যাংক কর্মকর্তার ১ মাসের জেল

Chif Editor

খাদ্য বিভাগের উপ-পরিদর্শক পরীক্ষায় প্রক্সি দেওয়ায় গোলাম রববানী নামের জনতা ব্যাংকের এক কর্মকর্তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ অক্টোবর) রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এই আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী। দণ্ডপ্রাপ্ত গোলাম রব্বানী জনতা ব্যাংক রংপুর করপোরেট শাখার কর্মকর্তা। তার বাড়ি রংপুরের পীরগঞ্জের টিওরমারী গ্রামে। তিনি ওই কেন্দ্রে পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজন( রোল নম্বর ২২৮৩৮৪৬) নামের এক পরীক্ষাথীর সাথে মোট অংকের টাকার কনটাক্টে তার প্রক্সি হিসেবে পরীক্ষায় অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী জানান, পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে বহিষ্কার করা হয়েছে। তিনি খ্যাদ্য বিভাগের আর কোন পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
রংপুরে ৪৬টি কেন্দ্রে ৫০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থীর জন্য সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খাদ্য অধিদপ্তরের চতুর্থ্ পর্যায়ের উপখাদ্য পরিদর্শক পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a Reply