শিরোনাম
স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত

পঞ্চগড়ে মসজিদে ইস্কন নিয়ে বক্তব্য দেওয়ায় খতিবকে আ.লীগ নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন

Chif Editor

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা :- পঞ্চগড় জেলার বোদা উপজেলায় মসজিদে ইস্কন সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেওয়ায় এক ইমামকে হুমকি ও গালিগালাজের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে মানববন্ধন করেছে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, গত শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের খুৎবা চলাকালীন বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সাদী আন্তঃধর্মীয় সংগঠন ইস্কন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) সম্পর্কে সতর্কতামূলক বক্তব্য দেন। ওই বক্তব্য চলাকালীন সময়ে বেংহারী বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু অকথ্য ভাষায় ইমামকে গালিগালাজ করেন। নামাজ শেষে ইমাম রুহুল আমিন বাড়ি ফেরার পথে আবুল কালাম আজাদ আবুর ভাই আমানুল্লাহ আমান আবারো প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনে বক্তারা অভিযুক্ত দুজনকে দ্রুত গ্রেফতার ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মানববন্ধন থেকে বক্তারা বলেন, একটি স্বাধীন দেশের ধর্মীয় নেতা হিসেবে মাওলানা রুহুল আমিন তার নিজস্ব বিচার-বিবেচনা অনুযায়ী ধর্মীয় বক্তব্য দেওয়ার অধিকার রাখেন। তার বক্তব্যের বিরুদ্ধে গিয়ে হুমকি ও ভীতি প্রদর্শন মোটেও গ্রহণযোগ্য নয়। তারা দেশের সংবিধানে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতা ও বাকস্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, জান্নাতুন বারী মানিক, হাফেজ শাহিনুর ইসলাম, হাফেজ মো. সুজন, হাফেজ শাহিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও ঘটনার বিস্তারিত বর্ণনা দেন ভুক্তভোগী খতিব মাওলানা রুহুল আমিন সাদী।ঘটনাটি নিয়ে বোদা থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply