শিরোনাম
হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি লেবাননে ৬০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে ফ্রান্স ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ধুনটে সরকারি গাছ চুরির অভিযোগকারীর উপর ইউপি কার্যালয়ে হামলা সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ময়মনসিংহে ঘোড়ার গাড়িতে শিক্ষক আনিসুর রহমানের বিদায় সংবর্ধনা

Chif Editor

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ প্রতিনিধি :- ময়মনসিংহ সদরের ঐতিহ্যবাহী সাহেব কাচারী লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আনিসুর রহমান ৩২ বছর ৪ মাসের দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় এক বর্ণাঢ্য ও আবেগঘন বিদায় অনুষ্ঠান।

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে নিজ বাড়িতে পৌঁছে দেন। বিদ্যালয় চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ, আবেগে আপ্লুত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।

সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাক্তন শিক্ষার্থী নোমান ইবনে লতিফ ও সাইফুর রহমান সোহাগ।

এ সময় শুভেচ্ছা বক্তব্য বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী আব্দুল কাইয়ুম, হারুনুর রশিদ আসাদুজ্জামান রিপন, মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, মহসিন আলম, সহ আরও অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

তারা বলেন, আনিসুর রহমান স্যার ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, যিনি শিক্ষার্থীদের জীবনে অনুপ্রেরণার আলো জ্বালিয়েছেন।

বিদায়ী শিক্ষক আনিসুর রহমান বলেন, এই বিদ্যালয় আমার গর্ব, আমার ভালোবাসা। শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মানই আমার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি।

অনুষ্ঠানে শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতিতে এক হৃদয়স্পর্শী মুহূর্তে পরিণত হয় প্রিয় শিক্ষকের বিদায়।

Leave a Reply