শিরোনাম
ঠাকুরগাঁওয়ে টাংগন ইউনিয়ন ক্লাব ও নৈশ বিদ্যালয়ের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত গণভোট হবে দেশ পরিবর্তনের সুবর্ণ সুযোগ: সৈয়দা রিজওয়ান হা-না ভোট, সকলকে সহজ করে বোঝাতে হবে: শারমীন মুরশিদ বোঝানোর মাধ্যমেই ‘হ্যাঁ’ ভোটে উৎসাহিত করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত অনেক বাসর রাতে বউ বদল গ্রেফতার বর ফটিকছড়ি ভূজপুর থানার বিশেষ অভিযানে ৯টি দেশীয় একনলা বন্দুক উদ্ধার কুমিল্লার ভাটপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শিশু ও পরিবারের পাশে বিএনপি নেতারা সেই সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন আটজন, আছে হেভিওয়েট নামও

কমলনগরে অনৈতিক কর্মকান্ড ও মাদক সেবনে বাঁধা দেওয়ায় আপন চাচার বসত ঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট!

Chif Editor

আব্বাস উদ্দিন, স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপর জেলার কমলনগরে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনে বাঁধা দেওয়ায় নিজের আপন চাচার বসত ঘরে হামলা – ভাঙচুর ও মালামাল লুটপাট করেছেন দুই মাদক রানী জেসমিন আক্তার ও খাবুরিয়া আক্তার!

জেসমিন ও খাবুরিয়া আক্তার চর ফলকন ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের মৌ-মাঝি বাড়ির হেজু আহমেদের মেয়ে।

অনুসন্ধানে জানা যায়, জেসমিনা আক্তার ও খাবুরিয়া আক্তার দুজন ঐ এলাকার পতিতা ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। ভাড়াটিয়া দুই মেয়েকে দিয়ে নিজে উপস্থিত থেকে অনৈতিক কর্মকান্ড ও মাদকের হোম ডেলিভারি দেওয়ার অভিযোগ রয়েছে এই দুই মাদক রানীর বিরুদ্ধে! এদের অত্যাচারের ভয়ে ভয় কেউ মুখ খুলতে সাহস পায় না!

নাম প্রকাশের অনিচ্ছুক, একাধিক ব্যক্তি জানিয়েছে এদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। এ দুজন অপরাধী কয়েক বছর যাবত কিছু প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে এসব অপকর্ম করে বেড়ায়! এদেরকে কিছু বলতে গেলে এরা আমাদেরকে অকথ্য ভাষায় গালি-গালাজ করতো ও মিথ্যে মামলা দিয়ে ফাঁসানোর ভয় দেখাতো, এজন্য মান-সম্মানের ভয়ে কেউই এদেরকে কিছুই বলার সাহস করতো না!

অপরাধী এমন কৌশল খাটিয়ে পুরো এলাকা জুড়ে মাদক ও নারী ব্যবসার মতো জঘন্য কার্যক্রম পরিচালনা করতেন। এদের এই জঘন্য অত্যাচারের হাত থেকে পরিত্রাণ পেতে আমার হাজী মোহাব্বত আলী জামে মসজিদের সভাপতি ও সেক্রেটারি কে অবগত করেও এদের অত্যাচার থেকে পরিত্রান পাইনি! এদের এসব ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই! পাশাপাশি প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।

ভুক্তভোগী শাহজাহান বলেন, আমার বসত ঘরটি তালা মেরে আমি দীর্ঘ কয়েক বছর যাবত সহ পরিবারের হাজিরপাড়া এলাকায় বসবাস করছি। এ সুযোগে, এই দুই অপরাধী রাতের বেলায় তালা খুলে আমার ঘরে অবাধে অপকর্ম চালিয়ে যেতে থাকে। এই খবর পেয়ে আমি বাড়িতে এসে এদেরকে জিজ্ঞাসা করলে, তারা দুজন আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার বসত ঘরে হামলা – ভাঙচুর ও মালামাল লুটপাট চালিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে জিম্মি করে ফেলে।

পরে আমি কমলনগর থানা কে অবগত করলে, কমলনগর থানা পুলিশ এসে আমাকে উদ্ধার করে। এই ঘটনার বিষয় কমলনগর থানায় আমি একটি অভিযোগ দায়ের করেছি। আমি এই দুই চিহ্নিত অপরাধী বিরুদ্ধে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের সুদৃষ্টি দৃষ্টি কামনা করি।

এ ব্যাপারে জানতে চাইলে মহাব্বত আলী জামে মসজিদের বর্তমান সভাপতি ও সাবেক মেম্বার হাফিজ উল্ল্যাহ বলেন, আমি এলাকাবাসীর কাছ থেকে এসব অপকর্মের কথা শুনেছি। আমি এসব অপকর্ম থেকে এদেরকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেও ব্যাস্ত হয়েছি!

এ ব্যাপারে জানতে চাইলে মামলা তদন্ত কর্মকর্তা এস আই জাহাঙ্গীর বলেন, আমি এদের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply