শিরোনাম
ঠাকুরগাঁওয়ে টাংগন ইউনিয়ন ক্লাব ও নৈশ বিদ্যালয়ের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত গণভোট হবে দেশ পরিবর্তনের সুবর্ণ সুযোগ: সৈয়দা রিজওয়ান হা-না ভোট, সকলকে সহজ করে বোঝাতে হবে: শারমীন মুরশিদ বোঝানোর মাধ্যমেই ‘হ্যাঁ’ ভোটে উৎসাহিত করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত অনেক বাসর রাতে বউ বদল গ্রেফতার বর ফটিকছড়ি ভূজপুর থানার বিশেষ অভিযানে ৯টি দেশীয় একনলা বন্দুক উদ্ধার কুমিল্লার ভাটপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শিশু ও পরিবারের পাশে বিএনপি নেতারা সেই সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন আটজন, আছে হেভিওয়েট নামও

খাগড়াছড়ি মাটিরাঙ্গায় বাইকের পেছনে ট্রাকের ধাক্কা: সুয়াবিলের যুবক নিহত

Chif Editor

সাজ্জাদুল হাসনাত ইমন, খাগড়াছড়ি প্রতিনিধি :- খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ইয়াসিন আরফাত (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু তারেক (১৮)।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বাইল্যাছড়ি যৌথখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের সুয়াবিল তৈয়্যবিয়া পাড়ার সামশুল আলমের একমাত্র পুত্র। আহত তারেক নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের খাস মুহাম্মদ তালুকদার বাড়ির প্রবাসী নুরুল ইসলামের ছেলে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা দুজনই বেড়াতে গিয়েছিলেন মাটিরাঙ্গায়।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি–চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের যৌথখামার এলাকায় একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো–ন–১৫–৩৪৫৪) পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাসিব মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। আহত তারেককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

Leave a Reply