শিরোনাম
হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি লেবাননে ৬০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে ফ্রান্স ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ধুনটে সরকারি গাছ চুরির অভিযোগকারীর উপর ইউপি কার্যালয়ে হামলা সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস পালিত

Chif Editor

অভিষেক চন্দ্র রায় , রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি :- “সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায় “এ প্রতিপাদ্যকে ধারণ করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকালে  উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান।

সততা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সাহাব উদ্দীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আহমেদ হোসেন।

সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা করা ও জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা জাগ্রত করে সমবায়ের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান সৃষ্টিসহ আত্মকর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।
আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন এর মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply