শিরোনাম
হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’

পঞ্চগড় জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হলেন কৃষিবিদ ড: আব্দুর রহমান

Chif Editor

আব্দুর রহমান, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :- ঢাকায় বসবাসরত পঞ্চগড় জেলার নাগরিকদের প্ল্যাটফর্ম পঞ্চগড় জেলা সমিতি, ঢাকা’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সংসদ ভবণ সংলগ্ন খামারবাড়ি সেচ ভবন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে পুনরায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কৃষিবিদ ড: আব্দুর রহমান। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সড়ক ও জনপদ বিভাগের সাবেক যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকী। সভায় জেলার বিভিন্ন পেশার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গত মেয়াদে ড: আব্দুর রহমানের দক্ষ নেতৃত্ব এবং সংগঠনের সফল কার্যক্রমের প্রতি সদস্যদের আস্থা থেকেই তার এই পুনর্নির্বাচন হয়েছে বলে সভায় উপস্থিত সদস্যরা মন্তব্য করেন।

কৃষিবিদ ড: আব্দুর রহমান তার বক্তব্যে সকল সদস্য, কার্যনির্বাহী পরিষদ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আপনাদের অকুণ্ঠ সমর্থন ও আস্থা আমাকে এই দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে। আগামী দিনগুলোতে পঞ্চগড় জেলার সার্বিক উন্নয়ন, ঢাকায় জেলার সদস্যদের অধিকার রক্ষা এবং আমাদের সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আমি নিরলস কাজ করে যাব। এছাড়াও কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন সড়ক ও জনপদ বিভাগের সাবেক যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকী, সহ-সভাপতি ইকবাল বাশার বাবু। নতুন কার্যনির্বাহী কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রকৌশলী আইনুল হক।

উল্লেখ্য, পঞ্চগড় জেলা সমিতি, ঢাকা দীর্ঘদিন যাবৎ রাজধানীতে জেলার সদস্যদের সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছে।

Leave a Reply