শিরোনাম
হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি লেবাননে ৬০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে ফ্রান্স ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ধুনটে সরকারি গাছ চুরির অভিযোগকারীর উপর ইউপি কার্যালয়ে হামলা সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

রাজশাহীতে নেসকোর প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Chif Editor

রাজশাহীতে অবিলম্বে নেসকোর প্রিপেইড মিটার বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে গ্রাহকেরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও জমা দেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল।

‘সচেতন রাজশাহীবাসী’ ব্যানারে সংঘটিত এই মানববন্ধনে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন যে, প্রিপেইড মিটার সংযোগের কারণে সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন। বক্তারা অভিযোগ করেন, ওভারলোড হলে বিদ্যুৎ সংযোগ চলে যায়, লো ব্যাটারির ফলে মিটার লক হয়ে যায়, ভুল বা পুরনো টোকেন লোড করার পরেও মিটার লক হয়ে যায় এবং অধিক ভোল্টেজের কারণে মিটার ট্রিপ করে যায়।

চার্জ করার পর পুনরায় সংযোগ পাওয়া দুর্বল হয়ে যায়। অনেক সময় বিলও অত্যাধিক আসে। তাছাড়া রিচার্জের খরচও বেড়ে গেছে এবং জটিলতাও বৃদ্ধি পেয়েছে। এম এ সবুর নামের একজন ব্যক্তি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করতে হবে, বিদ্যুতের বিভিন্ন স্ল্যাব সমন্বয় করতে হবে, ডিমান্ড চার্জ বাতিল করতে হবে এবং নতুন সংযোগের ক্ষেত্রে জটিলতা কমাতে হবে। অন্যথায়, বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন রাজশাহী নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, রাজপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, সমাজসেবক এ বি সিদ্দিক এবং ২ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।

Leave a Reply