শিরোনাম
এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার

ঠাকুরগাঁওয়ের স্বপ্ন জগত পার্ক নিয়ে সাংবাদিকের পেজে অপপ্রচারের প্রতিবাদ

Chif Editor

সিনিয়র রিপোর্টার বিশাল রহমান :-  গতকাল ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী স্বপ্ন জগত পার্ক নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পার্কটির ব্যবস্থাপনা পরিচালক সাইদ চৌধুরী। তিনি বলেন জিয়াউর রহমান বকুল নামের জনৈক সাংবাদিকের পেজ থেকে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী স্বপ্ন জগত পার্ক নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচারিত হয়েছে। স্বপ্ন জগত পার্ক কর্তৃপক্ষ কঠোরভাবে অসামাজিক কার্যকলাপ দমনের জন্য পার্কে একাধিক সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে।

তদুপরি পার্ক কর্তৃপক্ষ নিয়মিতভাবে মনিটরিং করে এসব বিষয় দেখভাল করেন।কিন্তু দূঃখজনকভাবে পার্ক কর্তৃপক্ষকে জড়িয়ে এধরণের অপপ্রচার ও বিভ্রান্তিকর অসত্য তথ্য প্রচার করে পার্ক কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে একটি সুযোগ সন্ধানী মহলের ইন্ধনে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

আমি সাংবাদিক জিয়াউর রহমান বকুল প্রচারিত ভিডিওতে প্রদত্ত বিষয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক সাইদ চৌধুরী আরও বলেন, প্রচলিত আইন ও সামাজিক শৃঙ্খলা মেনে পার্কটির কার্যক্রম পরিচালনা করা হয়। তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

Leave a Reply