শিরোনাম
হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি লেবাননে ৬০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে ফ্রান্স ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ধুনটে সরকারি গাছ চুরির অভিযোগকারীর উপর ইউপি কার্যালয়ে হামলা সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইজে’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আজ 

Chif Editor

শিল্পী আক্তার রংপুর ব্যুরো :- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার এর অধীনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৫-২০২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ উপলক্ষ্যে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় এবং প্রস্তাবিত সংশোধনীসহ গণমাধ্যম সংস্কার, কমিশনের সুপারিশ ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন, শীর্ষক মতবিনিময় ও সমাবেশের আয়োজন করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজ।

সমাবেশটি আজ ৮ নভেম্বর ২০২৫ শনিবার সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক রংপুর টাউন হলের মাঠে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ আব্দুল্লাহ।

এতে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জেলা সভাপতি জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) জনাব এ বি এম রফিকুল ইসলাম ও আরপিইউজে সভাপতি জনাব সালেকুজ্জান সালেক। এতে জাতীয় ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সভা সঞ্চালনা করবেন আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।

সমাবেশে আপনার/আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আপনার/আপনাদের এই মূল্যবান উপস্থিতি বাংলাদেশের সাংবাদিকদের অধিকার এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার কার্যক্রমকে বেগবান করবে।

Leave a Reply