শিরোনাম
এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার

রাজধানীতে ককটেল তৈরির গোপন কারখানার সন্ধান

Chif Editor

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির গোপন কারখানার সন্ধান পাওয়া গেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অভিযান চালিয়ে ৩৫টি তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেনেভা ক্যাম্পে গোপন ককটেল তৈরির কারখানায় অভিযান চালানো হয়। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান, বিস্তারিত পরে জানানো হবে।

ডিএমপি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ আগামী সোমবারকে (১৭ নভেম্বর) কেন্দ্র করে ককটেল তৈরি করছিল। ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের কথা ছিল।

Leave a Reply