শিরোনাম
বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি

সংসারের দায়িত্ব সামলাতে না পেরে নিখোঁজ;ব্রিজের নিচে মিলল লাশ

Chif Editor

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি :- ‘খাবার নিয়ে গিয়ে দেখি বাবা নেই দোকানে’ পাবনার ভাঙ্গুড়ায় চিরকুট লিখে নিখোঁজ হওয়া জিয়াউর রহমান জিয়া (৪৮) নামের এক টেইলার্সের লাশ রেললাইনের ওপর থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে পরিবারের কাছে খবর আসে বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী-ঢাকা রেলপথের আটঘরিয়া উপজেলার রোকনপুর ৯ নম্বর রেলব্রিজ এলাকা থেকে ট্রেনে কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে সিরাজগঞ্জ জিআরপি পুলিশ। খবর পেয়েই স্বজনরা সেখানে ছুটে গিয়ে লাশ শনাক্ত করেন।

নিহত জিয়া ভাঙ্গুড়া বাজারের সেঞ্চুরি টেইলার্সের মালিক ও পৌর শহরের উত্তর সারুটিয়া বাঁধপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার দুপুর আড়াইটার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে দর্জি মাস্টার জিয়া নিখোঁজ হন। নিখোঁজের আগে তিনি একটি চিরকুটে লেখেন- “দোকান ও সংসার আর চালাইতে পারলাম না,তাই দুনিয়া ত্যাগ থেকে আজ বিদায় হইলাম, আমার জীবনের জন্য কেউ দায়ী নয়।” এরপর থেকে পরিবারের লোকজন তাকে আর কোথাও খুঁজে না পেয়ে ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিহত জিয়ার ছোট ছেলে ইজাজ হোসেন বলেন, বুধবার দুপুরে বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে দেখি দোকানে আমার বাবা নেই। এ সময় টেবিলের ওপর দোকানের অর্ডার খাতার উপর বাবার লেখা ওই চিরকুটটি দেখতে পাই।

পরে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও বাবাকে পাওয়া যায়নি। আজ ভোরে খবর আসে বুধবার সন্ধ্যায় তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দুলাল উদ্দিন জানান,ওই লোকটি বুধবার সন্ধ্যায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে ট্রেন এলে তিনি কাটা পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে ও পা কাটা পড়ে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার
পাবনা প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
২০ নভেম্বর ২০২৫

Leave a Reply