শিরোনাম
বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি

কলেজ ছাত্রীদের ইভটিজিং এর ঘটনায় জনতার হাতে ধরা বখাটে যুবকরা, ঘটনাস্থল থেকেই ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে 

Chif Editor

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি :-  পাবনার ভাঙ্গুড়ায় চার জন কলেজ ছাত্রীকে প্রকাশ্যে উত্ত্যক্ত করার অভিযোগে তিন যুবককে স্থানীয় লোকজন আটক করলেও পুলিশ তাঁদের আটক না করে ঘটনাস্থল থেকেই ছেড়ে দিয়েছে—এমন অভিযোগ উঠেছে।এ ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

ইভটিজারদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি ভাঙ্গুড়া পৌর সভার কলেজ পাড়া মহল্লার আজমত সদাগরের ছেলে বাহার উদ্দিন (২২)। অপর দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভাঙ্গুড়া বাজারে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে আসা তিন বখাটে ভাঙ্গুড়া মহিলা কলেজের চার জন ছাত্রী কে প্রকাশ্যে উত্ত্যক্ত করেন। বিষয়টি দেখে বাজারের দোকানদার ও স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশ কর খবর দেন।

অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যস্ততা ও ভিড়ের অজুহাতে অভিযুক্তদের আটকের উদ্যোগ না নিয়ে তাঁদের সেখান থেকে চলে যেতে দেয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বখাটে যুবকেরা নিয়মিত বিদ্যালয়–কলেজের সামনে অবস্থান নিয়ে ছাত্রছাত্রীদের উত্ত্যক্ত করে। কিন্তু পুলিশি পদক্ষেপ দুর্বল হওয়ায় তাঁদের দৌরাত্ম্য বাড়েই চলছে।

একজন অভিভাবক বলেন, আমাদের মেয়েরা রাস্তায় চলতেই এখন ভয় পায়। প্রতিবাদ করলে উল্টো হুমকি দেয় ওরা। পুলিশ কঠোর হলে এ সমস্যা অবশ্যই কমবে।

ভাঙ্গুড়া পৌর সভার কমিশনার ও বিএনপির নেতা মোঃ শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, স্কুল-কলেজ ছুটির সময়ে হাসপাতালের সামনে, শিশু কুঞ্জ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নিয়মিত উত্পাত করে এসব যুবকরা। আজও চার জন ছাত্রী কে ধাক্কা দেওয়া ও শব্দ করে উত্যক্ত করার পর স্থানীয়রা তাঁদের আটক করে। কিন্তু পুলিশ গিয়ে নানা রকম হুমকি-ধমকি দিয়ে বখাটেদের ছেড়ে দেয়।

ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল বলেন,কলেজ চলাকালীন সময়ে কিছু বখাটে ছেলে দ্রুত মোটরসাইকেল চালিয়ে আমাদের মেয়েদের চলাচলে সমস্যার তৈরী করে,এ সমস্যার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ রেজা বলেন, ছাত্রীদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি জরুরি।

তবে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, এই বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ঘটনাস্থল থেকে বখাটেদের ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি দাবি করেন, পুলিশ ঘটনাস্থলে কোনো অভিযানের জন্য যায়নি। বাজার করার উদ্দেশ্যে যাওয়ার পথে লোকজনের ভিড় দেখে কিছুক্ষণ দাঁড়িয়েছিল।

ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, ঘটনা সম্পর্কে কেউ আমাকে জানায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply