প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩, ২০২৬, ১২:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ
৪১৬৬ পদে সহকারী শিক্ষক নিয়োগ, দ্রুত আবেদন করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদে ৪,১৬৬ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ১২ নভেম্বর এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এর আগে প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আবেদন ১৪ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়েছে—চলবে ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়;
পদের নাম: সহকারী শিক্ষক;
পদসংখ্যা: ৪,১৬৬টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (জিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.২৫) স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়;
প্রার্থীর বয়স: ৩২ বছর;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ নভেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র