শিরোনাম
বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি

কুমিল্লার বরুড়ায় রাতের আঁধারে ব্রিক ফিল্ডের মাটি লুটের অভিযোগ

Chif Editor

কুমিল্লা প্রতিনিধি :- কুমিল্লার বরুড়া উপজেলায় রাতের আঁধারে শামীম ব্রিকস থেকে মাটি লুটের অভিযোগ পাওয়া গেছে। কয়েকদিন ধরে গভীর রাতে ডাম্পার ট্রাক ও পিকআপ ভ্যানের মাধ্যমে বিপুল পরিমাণ মাটি উত্তোলন ও পরিবহনের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, প্রতিদিন রাত ৯টার পর কয়েকটি যানবাহন নিয়ে একদল লোক ব্রিক ফিল্ডে প্রবেশ করে দ্রুতগতিতে মাটি কেটে নিয়ে যায়। তাদের কেউ পরিচিত না হলেও ঘটনাটি নিয়মিত ঘটায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ব্রিক ফিল্ডের মালিক ইয়াছিন অভিযোগ করে বলেন, “আমি ও পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় সুযোগ নেওয়া হচ্ছে। আমার ভাই আক্তার ও তার ছেলেসহ কয়েকজন ভেকু দিয়ে মাটি উত্তোলন করছে। বিষয়টি আমি পুলিশের কাছে জানিয়েছি। একজন আত্মীয়ের মাধ্যমে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।”

স্থানীয় থানা-পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে আর মাটি কাটার ঘটনা ঘটছে না বলে জানিয়েছে তারা।

এলাকাবাসীদের দাবি, রাতের বেলায় নিয়মিত টহল না থাকলে ভবিষ্যতে এমন ঘটনা আবারো ঘটতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং পুলিশকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply