শিরোনাম
বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

Chif Editor

বৈষম্যহীন নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ নভেম্বর সকাল এগারোটায় ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সরকারি দপ্তর ও অধিদপ্তরের কর্মচারীরা ঠাকুরগাঁও কালেক্টরেট চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বলেন, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে বৈষম্যহীন নবম পে স্কেল ঘোষণা করা না হলে সকল সরকারি কাজকর্ম বন্ধ করে তাদের ধর্মঘটে যেতে হবে। তাঁরা অবিলম্বে দাবি মেনে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উপদেষ্টা দবিরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মাহমুদ সাচ্চু, ঠাকুরগাঁও জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply