শিরোনাম
বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি

মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গুড হেলথ ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

Chif Editor

বিশাল রহমান,ঠাকুরগাঁও থেকে:- ঠাকুরগাঁওয়ে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গুড হেলথ ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। আজ ৩০ নভেম্বর রবিবার বিকাল চারটায় শহরের বংগবন্ধু সড়কে গুড হেলথ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আমিনুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ঠাকুরগাঁও জেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিম।

সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি শামসুজ্জোহা চৌধুরী ডন,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমউদ্দীন মাহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুড হেলথ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম লিটন।পরে গুড হেলথ ডায়াগনস্টিক সেন্টারের কল্যাণ ও দেশনেত্রী খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার গণমাধ্যমকর্মীগণ,জেলার চিকিৎসকগনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply