শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে

মাদক ও অপরাধমুক্ত ঠাকুরগাঁও গড়ে তুলতে স্থানীয় জনসাধারণের সহযোগিতা চাইলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার

Chif Editor

বিশাল রহমান, ঠাকুরগাঁও থেকে:- মাদক ও অপরাধমুক্ত ঠাকুরগাঁও গড়তে স্থানীয় জনসাধারণের সহযোগিতা চাইলেন নবাগত ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন। তিনি আজ ৭ ডিসেম্বর দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের মত বিনিময় সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) খোদাদাদ হোসেন, সহকারী পুলিশ সুপার রাণীশংকৈল সার্কেল স্নেহাশিস কুমার,সাংবাদিক লুৎফর রহমান মিঠু,মনসুর আলী, জাকির মোস্তাফিজ মিলু,কামরুল হাসান, তানভীর হাসান তানু বক্তব্য রাখেন। পুলিশ সুপার তাঁর বক্তব্যে ঠাকুরগাঁওয়ের যানজট,মাদক প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণে গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করে বলেন, আপনারা পাশে থাকলে সুশৃঙ্খল ঠাকুরগাঁও গড়ে তোলা সম্ভব। তিনি আগামী নির্বাচনে জনগণ যাতে নিরাপদে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে পুলিশের সার্বক্ষণিক নজরদারির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply