শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর অমানবিক নির্যাতন — মানবপাচার চক্রের মূলহোতা আশরাফ ও বাহার দুই ভাই নওগাঁয় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা রংপুরে ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ী চক্রের ৩ সদস্য আটক সিরাজগঞ্জে ‘আব্দুস সাত্তার ফাউন্ডেশন’ এর উদ্যোগে দুস্থদের মাঝে চাল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী সাংসদের উপহারে সচ্ছলতার পথে এক অসহায় পরিবার আমরা তোমাদের সার্বভৌমত্বকে সম্মান করি কিন্তু আক্রমণের কোনো বিকল্প নেই: পেজেশকিয়ান ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত মার্কিন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ট্রাম্প: আরাগচি

স্বামী-স্ত্রী মিলে করতেন ব্যবসা, গাঁজাসহ পড়লেন ধরা

Chif Editor

গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সম্পর্কে গ্রেপ্তার দুজন স্বামী-স্ত্রী।

আজ রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলার গুপ্তগাতী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন মুকসুদপুর উপজেলার গুপ্তগাতী গ্রামের মো. আকু শেখের ছেলে বোরহান শেখ (৪১) ও তার স্ত্রী জামিলা বেগম (৩৪)।

সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, বিপুল পরিমান মাদ্রকদ্রব্য বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলার গুপ্তগাতী গ্রামে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী বোরহান শেখের বাড়ীতে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদকদ্রব্য বিক্রির দায়ে বোরহান শেখ ও তার স্ত্রী জামিলা বেগমকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেপ্তারদের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদবদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply