শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

নওগাঁয় নতুন বছরের প্রথম দিনে সাংবাদিকদের বৃক্ষরোপন

Chif Editor

নওগাঁ প্রতিনিধি :- ইংরেজী নতুন ২০২৬ সালের প্রথম দিনটি ফুলের গাছ রোপনের মাধ্যমে নববর্ষ উদযাপন করেছে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট।

বৃক্ষপ্রেমী ও সাংবাদিক মাহমুদুন্নবী বেলালের উদ্দোগে ও নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আয়োজনে বৃহস্পতিবার ( ১ জানুয়ারি) দুপুরে নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে বিভিন্ন ধরনের শতাধিক ফুলসহ ফলজ ও বনজ গাছ রোপন করে দিনটি উদযাপন জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের সাংবাদিকরা।

নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট এর সভাপতি সাদেকুল ইসলাম বলেন,দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং শহীদ মিনারের শোভাবর্ধনের জন্য বৃক্ষরোপনের এমন উদ্দ্যোগ নেয়া হয়েছে।
সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল বলেন, ইতোমধ্যে আমি নওগাঁ- রাজশাহী মহাসড়ক সহ জেলার বিভিন্ন স্থানে লক্ষাধিক গাছ রোপন করেছি। আজ নববর্ষের প্রথম দিনে নওগাঁর কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর সহ বিভিন্ন স্থানে ২শতাধিক ভিভিন্ন জাতের গাছ রোপন করা হয়েছে।

এ সময় ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোটার ও নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট এর সভাপতি সাদেকুল ইসলাম, নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট এর সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল,সময়টিভির স্টাফ রিপোটার এম আর রকি, বিজয় টিভির সাংবাদিক মোফাজ্জ্বল হোসেন, দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি পারভেজ আহমেদ, বার্তা২৪ এর স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম,দৈনিক প্রতিদিনের কাগজ এর নওগাঁ প্রতিনিধি নাজমুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply