শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

নওগাঁয় ট্রাফিক পুলিশ দেখে পালানোর চেষ্টা, গাঁজাসহ যুবক আটক

Chif Editor

নওগাঁ প্রতিনিধি :- নওগাঁ শহরে ট্রাফিক পুলিশের অভিযানে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ শাকিল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে শহরের সুপারি পট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাকিল হোসেন নওগাঁ সদর উপজেলার আনন্দনগর মহল্লার দুলালের ছেলে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় বিকেল ৪টার দিকে শহরের লিটন ব্রিজ মোড়ে সার্জেন্ট অপূর্ব, টিএসআই আব্দুল আলিম ও ট্রাফিক পুলিশের সদস্যদের সমন্বয়ে একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে চালক মোটরসাইকেলসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে সার্জেন্ট অপূর্ব ও টিএসআই আব্দুল আলিম তাকে ধাওয়া করে সুপারি পট্টি এলাকায় আটক করতে সক্ষম হন। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত গাঁজা সদর থানার মোবাইল পার্টির কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শাকিল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply