শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় জুলাই আন্দোলনকারী আটক, পরে মুক্তি

Chif Editor

অনলাইন ডেস্ক :- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আটক এনামুল হাসান নয়ন নামের এক তরুণকে আটকের পর আন্দোলনের মুখে মুক্তি দেওয়া হয়েছে। তিনি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন বলে বৈষম্যবিরোধীরা দাবি করলে নয়নকে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শায়েস্তাগঞ্জ থানা থেকে মুক্তি পান নয়ন। এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

এনামুল হাসান নয়ন শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর গ্রামের আনোয়ার আলীর ছেলে। উপজেলা ছাত্রলীগের কমিটিতে সহসভাপতি হিসেবে তার নাম রয়েছে।পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আটক করে থানায় নিয়ে যান নয়নকে। এর পরপরই বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কর্মীরা তার মুক্তির দাবিতে থানায় জড়ো হতে থাকেন।

শুক্রবার বেলা ১২টার দিকে সংগঠনের হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাহদী হাসানের নেতৃত্বে ছাত্র-জনতা থানার সামনে অবরোধ কর্মসূচি পালন করে। দুপুর আড়াইটার দিকে জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে বিকেল ৩টার দিকে নয়নকে মুক্তি দেওয়া হয়।মাহদী হাসান বলেন, ছাত্রলীগের কমিটিতে নাম থাকলেও স্বৈরাচার পতনের আন্দোলনে নয়ন সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তাকে আটকের ঘটনায় আমরা মর্মাহত হয়েছি।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় নয়নকে আটক করা হয়েছিল। তবে আন্দোলনে অংশগ্রহণের বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়ায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তার অজ্ঞাতে ছাত্রলীগের কমিটিতে নাম ঢুকানো হয় বলেও তিনি দাবি করেন।

Leave a Reply