শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

নওগাঁয় কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু 

Chif Editor

নওগাঁ প্রতিনিধি :- নওগাঁয় কারা হেফাজতে আব্দুর রশিদ (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রশিদ রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দুপাড়া গ্রামের মৃত কান্দুর প্রামাণিকের ছেলে।আব্দুর রশিদ ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার কুজাইল গ্রামে ডেভিলহান্ট ফেইজ-২ অভিযান চালায় স্থানীয় থানা পুলিশ। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: আবু জার গাফফার জানান, আব্দুর রশিদ নামে এক হাজতিকে বিকেল ৪টা ১০মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরেই তিনি হার্ট অ্যাটাকে দ্রুত মারা যান।

নওগাঁ জেলা কারাগারের জেলার শাহারিয়ার আলম চৌধুরী বলেন, ‘আব্দুর রশিদ বিস্ফোরক আইনের মামলায় কারাগারে ছিলেন। বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এর কিছুক্ষণ পর হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের মৃত্যুর খবরটি জানানো হয়েছে।

Leave a Reply