শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

‘জুলাই বার্তাবীর সম্মাননা’ পেলেন সাংবাদিক ইসমাইল সরদার

S M Rashed Hassan

আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করার স্বীকৃতিস্বরূপ ‘জুলাই বার্তাবীর সম্মাননা স্মারক’ পেয়েছেন সাংবাদিক ইসমাইল সরদার।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে চেক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদেরও বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করে আগ্রাসন বিরোধী আন্দোলন।

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় সাংবাদিক ইসমাইল সরদার বলেন, জুলাইয়ের কথা মনে হলেই চোখে ভাসে শহীদদের রক্তাক্ত দেহ। এই প্রজন্ম জীবন দিতেও প্রস্তুত, কিন্তু জুলাইকে মুছে যেতে দেবে না। জুলাইকে ধারণ করে আমরা চাই, এই নতুন বাংলাদেশে আর কখনো বিদেশি আগ্রাসন কিংবা ফ্যাসিস্ট কায়দায় গণতন্ত্র হত্যার সুযোগ যেন না আসে।

উল্লেখ্য, ইসমাইল সরদার ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় এসএ টিভিতে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সে সময় তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে গণঅভ্যুত্থানের সংবাদ সংগ্রহ ও প্রচার করেন। সংবাদ সংগ্রহকালে ২০২৪ সালের ১৮ জুলাই তাকে সহ বেশ কয়েকজন সাংবাদিককে নিষিদ্ধ ছাত্রলীগের দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে আহত করে।

সাহসিকতা ও পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশব্যাপী ১০২ জন সাংবাদিককে ‘বার্তাবীর সম্মাননা’ প্রদান করা হয়।

Leave a Reply