শিরোনাম
ভূমিকম্পে কাঁপল চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল রংপুর সিটির সাবেক মেয়রের বিরুদ্ধে মামলা আত্মগোপনে থাকা নিষিদ্ধ জেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগের পরও ‘ভূতুরে বিল, ক্ষুদ্ধ এলাকাবাসী, সিরিজ রিপোর্ট-১ কালুখালীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কোরআন ও সুন্নাহ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ১০ মার্চ থেকে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ করা হবে: তিতুমীর আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে গেজেট প্রকাশ বিমানবন্দরে এসে জানলেন ছুটি বাতিল, প্রতিবাদ করে ভাইরাল তরুণী কুমিল্লা চৌদ্দগ্রামে পানি বন্টন নিয়ে সেচ কৃষককে পিটিয়ে জখম শতভাগ সঠিক তথ্যেই চট্টগ্রামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: জেলা প্রশাসক

অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযান 

Chif Editor

মোহাম্মদ ইকবাল হোসেন, কুমিল্লা প্রতিনিধি :- সারা দেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় এলপি গ্যাসের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এই সংকটকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাসের সিলিন্ডার বিক্রি শুরু করে। ফলে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমন অভিযোগের ভিত্তিতে বুড়িচং বাজারের বিভিন্ন এলপি গ্যাসের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে দেখা যায়, বুড়িচং বাজারের একাধিক গ্যাসের দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। এ অপরাধে মেসার্স স্বাধীন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মেসার্স মরিয়ম এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বুড়িচং থানার পুলিশ সদস্যরা, বুড়িচং বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা। অভিযান চলাকালে বাজারে গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন ও মজুত পরিস্থিতি যাচাই করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, সাধারণ জনগণের স্বার্থ রক্ষা এবং কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায় রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন।

Leave a Reply