শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

বন্দরটিলা জেলে পাড়ায় জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Chif Editor

চট্টগ্রাম প্রতিনিধি :- নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশর ( বন্দরটিলাস্থ)আলীশাহ জেলেপাড়া এলাকায় ৩৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান ১১ জানুয়ারি রোববার বিকেলে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে বিশিষ্ট শিক্ষাবিদ সংগঠক ও কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সাহেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক,ব্যবসায়ী ও সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুজিবুল হক বকুল,বি এম সেক্রেটারি মুহাম্মদ আব্দুর রহিম বিশ্বাস, মোঃ জাহিদ হোসেন, মোঃ মোঃ মামুন, মোঃ রফিকুল ইসলাম রফিক,জেলে পাড়া মহল্লার সর্দার শ্রী রাজ কুমার সহ-বিভিন্ন ইউনিট জামায়াতের সাংগঠনিক নেতৃবৃন্দ এবং ছাত্র শিবিরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামী বাংলাদেশ ৩৯ নং ওয়ার্ড সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং দুঃস্থ্য‌,অভাবী গণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করে চলেছে। আগামীতে জামায়াতের সাংগঠনিক কাঠামো আরো স্বক্রিয় করে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শীতবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময়ে বন্দরটিলাস্থ জেলে পাড়ায় প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল ও শতাধিক মানুষ কে শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

Leave a Reply