শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

মহেশপুরে পুলিশের পোশাকে ডাকাতিকালে আটক ১

Chif Editor

অনলাইন ডেস্ক :- ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১ নম্বর এসবিকে ইউনিয়নের বজ্রাপুর গ্রামে পুলিশের পোশাকে ডাকাতির চেষ্টাকালে শান্ত শেখ (২৭) নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

আজ সোমবার ভোর রাতে মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত শান্ত শেখ ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের কামরুল শেখের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৪টার দিকে মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামের আবুল হোসেনের বাড়িতে ৪/৫জনের একদল ডাকাত পুলিশ পরিচয়ে বসতবাড়ির মেইন গেট কেটে ও ঘরের তালা ভেঙে প্রবেশ করে। এ ঘরের ভিতর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের চেষ্টা করে। বিষয়টি বাড়ির মালিক সন্দেহ হলে চিৎকার শুরু করে। একপর্যায়ে গ্রামের লোকজন এসে পুলিশের পোশাক পরা অবস্থায় একজনকে আটক করে বাকিরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

ভুক্তভোগী বাড়ির মালিক জানান, ডাকাতরা সবাই পুলিশের পোশাক পরিহিত এবং তাদের কাছে খেলনা পিস্তল, সেলাই রেঞ্চ ও দেশীয় অস্ত্র ছিল।
এ ব্যাপারে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, পুলিশ জানার পর তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

Leave a Reply