শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপে কর্মরত বাংলাদেশী ডাক্তারদের সৌজন্য সাক্ষাৎ

Chif Editor

মালদ্বীপে প্রতিনিধি :- মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে মালদ্বীপের বিভিন্ন হাসপাতালে কর্মরত বাংলাদেশী ডাক্তাররা সৌজন্য সাক্ষাৎ করেন। আজ সোমবার দুপুরে হাইকমিশন হলরুমে সাক্ষাৎ শুরুতেই মান্যবর হাইকমিশনার প্রবাসী বাংলাদেশী ডাক্তারদের আন্তরিক ধন্যবাদ জানান এবং বলেন, প্রবাসী বাংলাদেশী ডাক্তাররা একদিকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন অন্যদিকে মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

সাক্ষাতে বিভিন্ন হাসপাতালে কর্মরত বাংলাদেশী ডাক্তাররা উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে ডাক্তাররা মালদ্বীপে তাদের বর্তমান কর্মপরিস্থিতি বিভিন্ন দিক সম্পর্কে মান্যবর হাইকমিশনারকে অবহিত করেন। হাইকমিশনার উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে ডাক্তারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতে ডাক্তারদের নিয়ে বিভিন্ন স্বাস্থ্য ও সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজনের আশাও ব্যক্ত করেন।এছাড়াও মান্যবর হাইকমিশনার প্রবাসী বাংলাদেশী ডাক্তারদের মালদ্বীপের আইন-কানুন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশীদের পাশে রয়েছে এবং তাদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Leave a Reply