শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

যশোরে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

Chif Editor

অনলাইন ডেস্ক :- যশোরে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজারের রোহিঙ্গা দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার সকালে শহরতলীর রাজারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক পারভীন আখতার বুধবার বিকেলে জানান, সকাল ৭টা ২০ মিনিটে রাজারহাটে অবস্থিত বিকে সিটি হোটেল অ্যান্ড রিসোর্টের সামনে থেকে ওই দুই নারীকে আটক করা হয়।

আটকরা হলেন— কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের ছাব্বির আহমেদের মেয়ে সকিনা আক্তার (৩০) এবং বি-ব্লকের ফজল আহমেদের মেয়ে শুকুতারা।

উপপরিচালক জানান, তারা কক্সবাজার থেকে চারজন একসঙ্গে যাত্রা শুরু করেন। প্রথমে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নামেন। পরে আটক দুই নারী বুধবার লেগুনাযোগে যশোর শহরের উদ্দেশে রওনা হন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে নির্ধারিত স্থান থেকে তাদের আটক করে।

এ সময় তাদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের ব্যাগে ৬ হাজার এবং অপরজনের ব্যাগে ৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পাশাপাশি তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply