শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

গ্লাসকাটা ও ফিনিশিং মেশিন তৈরি করে অনন্য নজির গড়লেন মোঃ মজিবর রহমান

Chif Editor

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি :- চোখের চশমার গ্লাসকাটা ও ফিনিশিং মেশিন তৈরি করে অনন্য নজির গড়েছেন পাবনা জেলা সাঁথিয়া উপজেলার মোঃ মজিবর রহমান মেকার।

জানা গেছে,মোঃ মজিবর রহমান ১৯৮৪ সালে নরসিংদী জেলা থেকে উপজেলা সাঁথিয়াতে এসে ঘড়ি মেরামতের ব্যবসা শুরু করেন। অল্প দিনের মধ্যেই মোঃ মজিবর রহমান অতি পরিচিত একজন ঘড়ি মেরামতের ভালো মেকার হিসাবে পরিচিতি লাভ করেন। সদালাপি,নম্র, ভদ্র স্বভাবের একজন মানুষ এই মোঃ মজিবর রহমান মেকার।

এদিকে শূন্য দশকের শুরুর দিকে মোবাইল ফোন চালু হওয়ার পর ঘড়ির চাহিদা দিন দিন কমতে থাকে। তখন তিনি ঘড়ির পাশাপাশি শুরু করলেন চশমার ব্যবসা। নতুন চশমা বিক্রি,চশমার গ্লাস লাগানো, চশমা পাওয়ার এডজাস্ট করা বিভিন্ন কাজ তিনি করে থাকেন।

তবে বিস্ময়কর ঘটনা হলো, চশমার ব্যবসায় গ্লাসকাটা, গ্লাস ফিনিশিং দেয়া বিভিন্ন কাজের জন্য তিনি যে যন্ত্র ব্যবহার করেন সব তার নিজের হাতে তৈরি যন্ত্রপাতি। নিচের ছবিতে যে যন্ত্রটি দেখা যাচ্ছে এই যন্ত্রটির নাম গ্লাস কাটিং ও ফিনিশিং মেশিন। এ যন্ত্রটি তিনি নিজেই তৈরি করেছেন। মোঃ মজিবর রহমান বলেন, এই জাতীয় মেশিন যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি তৈরি করে দেবো ইনশাল্লাহ।

Leave a Reply