শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

কুমিল্লায় ৫ আগস্টে লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

Chif Editor

কুমিল্লা জেলা প্রতিনিধি :- কুমিল্লার ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় লুট হওয়া দুইটি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করে র‍্যাব-১১ জেলার মুরাদনগর উপজেলায় হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে ২০২৪ সালের ৫ আগষ্ট  ছাত্র-জনতার আন্দোলনের সময় লুট হওয়া একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূঁইয়া বাড়ি ব্রিজসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার (১৬ জানুয়ারি) অস্ত্র উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাব-১১-এর কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

র‍্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানায় দুষ্কৃতিকারীরা হামলা করে এবং থানার অভ্যন্তরে থাকা অস্ত্র, গোলাবারুদ সহ গুরুত্বপূর্ণ নথিপত্রাদি লুটপাট ও ধ্বংস করে। উক্ত বিশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল ও দুষ্কৃতিকারীরা থানার মালখানা ভেঙ্গে সরকারি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ লুট করে নিয়ে যায়। এরই প্রেক্ষিতে, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা করে ১টি চাইনিজ রাইফেল ও ১ টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-১১-এর কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। উদ্ধার হওয়া অস্ত্র-সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply