শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

ঢাকায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই, একজন অপহরণ

Chif Editor

অনলাইন ডেস্ক :- রাজধানীর উত্তরায় বেসরকারি প্রতিষ্ঠান এলিট ফোর্সে কর্মরত মাহবুব (৫৬) নামে এক ব্যক্তিকে মারধর করে তার কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। একই ঘটনায় আরও একজনকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড এলাকায় একটি গাড়িযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত মাহবুবের পথরোধ করে তাকে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে তার কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা আরও একজন ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে যায়।

তবে অপহরণ করে নিয়ে যাওয়া ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। বেসরকারি এলিট ফোর্সে কর্মরত মাহবুব গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মারধরের কারণে তিনি অচেতন অবস্থায় আছেন এবং ঠিকভাবে কথা বলতে পারছেন না।

পুলিশ জানায়, অস্ত্র ছিনতাইয়ে জড়িত দুর্বৃত্তদের শনাক্তের পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। অন্ধকারের কারণে এলাকার সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে, পাশাপাশি এই ঘটনায় আদৌ কেউ অপহৃত হয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তদন্ত কার্যক্রম শুরু করেছে।

অপরদিকে জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠান এলিট ফোর্সে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত মাহবুব শুক্রবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলার সময় তার মাথা ও মুখমণ্ডলে আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। পরে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply