শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

দেশে সাংবাদিকতা এখনও সম্মানজনক পেশা হয়নি: শফিক রেহমান

Chif Editor

অনলাইন ডেস্ক :- বাংলাদেশে সাংবাদিকতা এখনও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তবে সাংবাদিকদের অবশ্যই সম্মানজনক অবস্থানে পৌঁছাতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নোয়াব ও সম্পাদক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত গণমাধ্যম সম্মিলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, সাংবাদিকতা এখনও বাংলাদেশে সম্মানজনক পেশা হয়ে ওঠেনি। সাংবাদিকরা বর্তমানে যে অবস্থানে আছেন, তা সম্মানজনক নয়। অথচ তাদের সম্মানজনক অবস্থানে পৌঁছানো অত্যন্ত জরুরি।

শফিক রেহমান আরও বলেন, সাংবাদিকদের প্রতি আমার একটি পরামর্শ-আপনারা একটি বিকল্প ব্যবস্থা করে রাখুন। আমি নিজে সঙ্গীতের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেছি। আমার কাগজে সঙ্গীতের জন্য আলাদা আয়োজন ছিল। আপনাদেরও বিকল্প পেশা রাখা প্রয়োজন।

শুধু সাংবাদিকতার ওপর নির্ভর করলে ভবিষ্যতে নানা সমস্যার মুখোমুখি হতে হতে পারে উল্লেখ করে শফিক রেহমান বলেন, যদি কেউ কেবল সাংবাদিকতার ওপর নির্ভর করে থাকেন, তাহলে একসময় তাকে ‘দালাল’ উপাধি পেতেও হতে পারে-যা অত্যন্ত দুঃখজনক।

Leave a Reply