শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

মিরপুরে সিটি করপোরেশনের পরিত্যক্ত মার্কেট থেকে লাশ উদ্ধার

Chif Editor

অনলাইন ডেস্ক :- রাজধানীর মিরপুরে উত্তর সিটি করপোরেশনের একটি পরিত্যক্ত মার্কেটের নিচতলা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ প্রাথমিকভাবে এটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, মিরপুর-১০ উত্তর সিটি করপোরেশনের পরিত্যক্ত একটি মার্কেটের নিচতলা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছরের বেশি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।বর্তমানে ঘটনাস্থলে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি দল আইন অনুযায়ী কাজ করছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
অপর এক প্রশ্নের উত্তরে ওসি আলমগীর জাহান জানান, এই পরিত্যক্ত উত্তর সিটি করপোরেশনের মার্কেটে আগেও একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। থানার দায়িত্ব নেওয়ার পর পূর্ববর্তী রেকর্ড পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরনে জিন্স প্যান্ট ও শার্ট ছিল। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Leave a Reply