শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

সড়ক দুর্ঘটনায় একই গ্রামের ৫ জন নিহত, গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম

Chif Editor

মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের পাঁচ কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে চলছে শোকের মাতম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুরের ঘটকচরে সার্বিক পরিবহনের সঙ্গে যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন।

নিহতদের মধ্যে ৫ জন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন।তারা সবাই নিজ গ্রাম থেকে মাদারীপুরে শ্রম বিক্রি করে বাড়ি ফিরছিলেন।

পাইকেরবাড়ী গ্রামের কলেজ ছাত্রী পান্না বাড়ৈ বলেন, আমাদের গ্রামের পলাশ বাড়ৈ স্ত্রী দুলালী বাড়ৈ (৪২), জয়ন্ত বাড়ৈ স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩), প্রকাশ বাড়ৈ স্ত্রী আভা বাড়ৈ(৬৫), রঞ্জিত বাড়ৈ স্ত্রী শেফালী বাড়ৈ(৪৫), পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০) রোববার ভোরে দিন মজুরের কাজ করতে মাদারীপুরে যায়। সেখান থেকে ইজিবাইকে ফেরার পথে ঘটকচর নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনা স্থলেই ৭ জন নিহত হয়। নিহতদের মধ্যে কোটালীপাড়ারই ৫ জন কৃষানী রয়েছেন।

একই গ্রামের গৃহিনী কাজল বাড়ৈ বলেন,আমাদের এলাকার অনেকেই দিন মজুরের কাজ করতে মাদারীপুরের অনেক এলাকায় কাজ করতে যায়। গতকাল ভোরে দুলালী,অনিতা,আভা,শেফালী,কামনা কাজ করতে গিয়ে ফিরে এলো লাশ হয়ে। আমরা এলাকাবাসী নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপুরণ দাবী করছি।

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, একই গ্রামে ৫ কিষাণী নিহত হওয়ার ঘটনাটি খুবই হৃদয় বিদারক। নিহতদের মরদেহ গুলো রাতেই নিয়ে আসা হয়েছে।বর্তমানে শেষকৃত্যের কাজ চলছে।

Leave a Reply