শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে।গৌরনদীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান!

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।। ‎শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সরকারি গৌরনদী কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শিশু ও কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল স্বাধীনতা, দেশপ্রেম, জাতীয় প্রতীক, গ্রামবাংলা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও আদর্শ। ‎

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
বরিশাল-১(গৌরনদী-আগৈলঝাড়া) আসন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, দূরদর্শী রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার। যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনে তার ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার সততা, দেশপ্রেম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস।

আজকের এই শিশুরাই একদিন রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে তাদের মাঝে জিয়াউর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত জরুরি।” অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, কলেজ ছাত্রদলের সভাপতি তানিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Leave a Reply