শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

রংপুরের গঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

Chif Editor

শিল্পী আক্তার রংপুর ব্যুরো :- রংপুরে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং গঙ্গাচড়া মডেল থানার যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ মাদক কারবারিরা ট্রাক রেখে পালিয়ে যায় পরে মাদকদ্রব্যসহ ট্রাক উদ্ধার করা হয়েছে। অভিযানে ৮৮৫ বোতল ফেনসিডিল এবং এস্কাপ ও ফেয়ারডিল নামের অন্যান্য মাদক বহনকারী একটি ট্রাক আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে এসব নিষিদ্ধ মাদক অবৈধভাবে বাংলাদেশে পাচার করে আসছিল। লালমনিরহাট জেলা ডিবি পুলিশ ট্রাকটির গতিবিধি লক্ষ্য করে অভিযান শুরু করে।

একপর্যায়ে ট্রাকটি রংপুর জেলার গঙ্গাচড়া এলাকায় প্রবেশ করলে গঙ্গাচড়া মডেল থানার সহযোগিতায় ট্রাকটি আটক করা হয়। পরে আটক ট্রাকটি তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ফেনসিডিল এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

রংপুর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জান বলেন, লালমনিরহাট জেলা পুলিশ ধাওয়ার পরে ট্রাকটি গঙ্গাচড়া এলাকায় প্রবেশ করে গঙ্গাচড়া মডেল থানার সহযোগিতায় সেটি আটক করা হয়েছে। এই ঘটনার মামলা লালমনিরহাট জেলায় দায়ের করা হবে এবং তদন্ত পরিচালনা করবে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এগুলো দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।মাদকপাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্তবর্তী ও অভ্যন্তরীণ এলাকায় অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও ভারতীয় ফেনসিডিলসহ সব ধরনের মাদকপাচারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply