শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

মুক্তাগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

Chif Editor

অনলাইন ডেস্ক :-

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুমারগাতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্যামপুর ঘুষবাড়ী (পুলিশ মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম ওই এলাকার তাশেম আলীর বড় ছেলে। নিহতের ঘরে স্ত্রী ও ৩ সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ খেটে খাওয়া মানুষ ছিলেন শরিফুল। এলাকায় তার কোনো শত্রু ছিল না। মঙ্গলবার একদল দুর্বৃত্ত শফিকুলের শয়নকক্ষে প্রবেশ করে এবং ঘরের মালামাল লুট করতে থাকে। সজাগ পেয়ে বিষয়টি দেখে ফেলতেই দুর্বৃত্তের দল তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

হত্যাকাণ্ডের কারণ এবং জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।

এ প্রসঙ্গে নিহতের বাবা তাশেম আলী বলেন, আমার ছেলের কোনো শত্রু ছিল না। তবে কেন তাকে এভাবে খুন করল আমার জানা নাই। পুলিশের কাছে আমার ছেলের হত্যাকারীদের কঠিন বিচার চাই।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply