শিরোনাম
বিক্ষোভের মুখে বাসস কার্যালয় ছাড়লেন এমডি মাহবুব মোর্শেদ ঠাকুরগাঁওয়ে শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে  জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর গাজা যুদ্ধ নিয়ে নীরবতায় সমালোচনার মুখে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা, যা বলছে শিক্ষা মন্ত্রণালয় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির সময়সূচিতে পরিবর্তন সংসদে গেলেও যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা ‘বিএনপি আগে আমার পদত্যাগ চাইলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে’ অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া ভিসিদের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী রমজানে নবীজি (সা.) যেসব দোয়া বেশি পড়তেন

গোমতী নদীর উত্তর পাড়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আশঙ্কা হত্যা

Chif Editor

কুমিল্লা জেলা প্রতিনিধি :- কুমিল্লার গোমতী নদীর টিক্কার চর এলাকায় নদীর উত্তর পাড় থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম হুমায়ুন। তিনি কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

স্থানীয়দের ধারণা, হুমায়ুনকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গোমতী নদীর পাড়ে ফেলে রাখা হয়েছে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply