শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর মিলনমেলা অনুষ্ঠিত কুমিল্লায় দুই লক্ষ টাকায় হত্যা মামলার রফাদফা, টাকা না দিয়েই লাশ দাফনের অভিযোগ বিএনপির নেতা ও ওসির বিরুদ্ধে রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও: জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজন: আইজিপি

দেবিদ্বারে মাদক ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১

Chif Editor

কুমিল্লা জেলা প্রতিনিধি :- কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদক ও চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিল্লাল হোসেন ওরফে বিল্লু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর তার নিজ বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সেনাবাহিনীর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় প্রাথমিকভাবে মাদক ব্যবসা ও চোরাকারবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের সত্যতা পাওয়ায় বিল্লাল হোসেন বিল্লুকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দেবিদ্বার থানা পুলিশ সূত্র জানায়, সেনাবাহিনীর হেফাজত থেকে গ্রেপ্তার হওয়া বিল্লুকে থানায় এনে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে তাকে ২৮ জানুয়ারি সকালে আদালতে প্রেরণের লক্ষ্যে কুমিল্লায় চালান দেওয়া হয়েছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন,“মাদক ও চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনী একজনকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” তিনি আরও বলেন বিল্লাল হোসেন বিল্লুর নামে চাঁদাবাজি সহ আরও একাধিক মামলা রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদক ও চাঁদাবাজি সহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড নিয়ে নানা অভিযোগ শোনা যাচ্ছিল। সেনাবাহিনীর এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে তারা মন্তব্য করেন। প্রশাসন সূত্রে আরও জানা গেছে, মাদক ও চোরাকারবার দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply