তিনি বলেন, গণভোটে অবশ্যই আপনারা হ্যাঁ দেবেন। কারণ জুলাই সনদ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, সীমান্ত, নিরাপত্তা সবকিছু জড়িয়ে আছে।
অনলাইন ডেস্ক :- ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, ১২ তারিখ নির্বাচন বানচাল করতেই আজ আমাদের ওপর হামলা হয়েছে। সুতরাং এ নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা ১২ তারিখেই হতে হবে। যারা নির্বাচন বানচাল করতে চায়, তাদের আমাদের রুখে দিতে হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণভোটে অবশ্যই আপনারা হ্যাঁ দেবেন। কারণ জুলাই সনদ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, সীমান্ত, নিরাপত্তা সবকিছু জড়িয়ে আছে।
তিনি বলেন, আমার আশেপাশের দুজন প্রচণ্ডভাবে আক্রান্ত হয়েছে, আমি নিজে আক্রান্ত হয়েছি। আমার পাশে সালাউদ্দিন আম্মারকে মাথা লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। ওর মুখে সেলাই দিতে হয়েছে।
আমাদের এবং ইনকিলাব মঞ্চের যারা ভেতরে ছিল, আমাদের ওখান থেকে গুলি করে, রাবার বুলেট ছুড়ে সরিয়ে দেওয়ার পরে আমাদের যে ভাইয়েরা ভেতরে আটকা ছিল, শত শত পুলিশ তাদের নির্বিচারে পিটিয়েছে।
জাবের বলেন, তারা আমাদের খুন করবার উদ্দেশ্য নিয়েই এ আক্রমণটা করেছে। আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি। এরপরও যদি আমরা আমাদের কোনো ভাইকে হারাই, এরপরও নির্বাচন হইতে হবে। নির্বাচন পেছানো যাবে না। নির্বাচনের পরে যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি এ ব্যাপারে কোনো সুষ্ঠু পদক্ষেপ না নেয়, আমরা তাদের জীবন জাহান্নাম বানায় দেব।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র