শিরোনাম
শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয় এবারের নির্বাচনের মাধ্যমে দেশ পুনর্গঠন করা হবে: তারেক রহমান ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ  বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত জোটের আরেক প্রার্থী চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী আন্দোলনকারীরা ছত্রভঙ্গ, শাহবাগে অবস্থান করছে পুলিশ ক্ষমতায় গেলে কওমি সনদের পূর্ণ বাস্তবায়ন করবে বিএনপি সরকারি কর্মচারীদের আন্দোলন নির্বাচনের আগে সরকারের বড় পরীক্ষা? বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের

ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ 

Chif Editor

খুলনা জেলার পাইকগাছা থানার সোনাতন কাটি গ্রামে ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের বাড়িতে বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় পাইকগাছা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ সাদেকুজ্জামানের সভাপতিত্বে এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কপিলমুনি প্রেসক্লাব সভাপতি ও খুলনা জেলা বিএনপির সদস্য শেখ শামসুল আলম পিন্টু। তিনি বলেন, “বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লিমিটেডের এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অত্যন্ত মহৎ ও প্রশংসনীয়। দেশব্যাপী তাদের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে—এমনটাই আমরা প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাইকগাছা থানার হরিটালি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম। তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই নির্ভয়ে ভোট দেবেন। নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান ও ঢাকা প্রেসক্লাব সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “আমরা সবসময় অসহায় মানুষের পাশে আছি। দল-মত নির্বিশেষে মানুষের কল্যাণে আমাদের এই কার্যক্রম দেশব্যাপী অব্যাহত থাকবে।”

সংগঠনের মহাসচিব মো. আজহার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী আহসান মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এস্কান্দার মির্জা, শেখ মুন্না, মো. মমিনুল ইসলাম, মো. আমিরুল গাজী, ছাত্রদলের সাবেক জেলা সহ-সংগঠনিক সম্পাদক মির হানিফ হোসাইন, সংগঠনের স্থানীয় আহ্বায়ক শেখ জাকির হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মীর আছাফুর রহমানসহ শেখ আব্দুল খালেক, শেখ আলতাফ হোসেন, শেখ মোস্তাক হোসেন, মীর মনিরুজ্জামান, শেখ আব্দুল মতিন, শেখ ইকরাম হোসেন, শেখ ফয়সাল, মো. মিন্টু মোল্লা, মো. করিম মোল্লা, মো. রায়হান প্রমুখ।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়। মানবিক এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে সন্তোষ ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা গেছে ।

Leave a Reply