শিরোনাম
ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করা হবে: তারেক রহমান ভোটারই হননি সালমান-পলক-আনিসুল, ভোট দিতে পারেননি ইনু-মেনন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয় বিএনপি ক্ষমতায় গেলে সন্ত্রাসী চাঁদাবাজদের আশ্রয় হবে কারাগারে: অমিত বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন করবে: জোনায়েদ সাকি সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু তারেক রহমান উন্নত এবং নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন: পুতুল ভ্রাতৃকলহে থমকে আছে ২ কোটি টাকা ব্যয়ে সড়ক সংযোগ সংস্কার: এক বছর ধরে দুর্ভোগে ৮ গ্রামের মানুষ

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু

Chif Editor

অনলাইন ডেস্ক :- মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা–ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম বাদশা মোড়ল। তিনি সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। বাদশা মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কনস্টেবল বাদশা মোড়ল দায়িত্ব পালন শেষে মাগুরা পুলিশ লাইন থেকে রেশন ও ওষুধ নিয়ে মোটরসাইকেলে বাবুখালী পুলিশ ক্যাম্পে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির মালবাহী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

Leave a Reply