অনলাইন ডেস্ক :- মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা–ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম বাদশা মোড়ল। তিনি সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। বাদশা মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কনস্টেবল বাদশা মোড়ল দায়িত্ব পালন শেষে মাগুরা পুলিশ লাইন থেকে রেশন ও ওষুধ নিয়ে মোটরসাইকেলে বাবুখালী পুলিশ ক্যাম্পে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির মালবাহী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র