শিরোনাম
বরিশাল-৩ পুনরুদ্ধার চায় বিএনপি, জয়ের বিষয়ে আশাবাদী জাপা–এবি পার্টি ঠাকুরগাঁও জেলা আমিরের গ্রেপ্তারকে ‘সাজানো নাটক’ দাবি জামায়াত নেতা জুবায়েরের পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে এক মাসের কারাদণ্ড কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাল ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট বিমানবাহিনীর মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং দেশবাসীর উদ্দেশে তারেক রহমানের নির্বাচনী অডিও বার্তা বিএনপি থেকে বহিষ্কৃত সেই মুন্সীকে নিয়ে নতুন পদক্ষেপ

বুড়িচংয়ের ফসলের মাঠ নিঃশেষ হচ্ছে ড্রেজার মেশিনের থাবায়

Chif Editor

কুমিল্লা, বুড়িচিং উপজেলা প্রতিনিধি :- কুমিল্লার বুড়িচংয়ের একাধিক গ্রামে  ড্রেজারের দ্বারা  মাটি  কেটে ধ্বংস করা হচ্ছে ফসলের মাঠ। কৃষকের ঘাম ঝরানো ফসলি জমি আজ ড্রেজার মেশিনের প্রবল করাল গ্রাসে গিলে খাচ্ছে। চোখের পানিতে মাঠের অস্তিত্ব বিলীন হচ্ছে। পরিবেশ আইন অনুযারী অনুমোদন ছাড়া মাটি ও বালু উত্তোলনের শাস্তি সর্বোচচ ১০ বছর ও ১০ লাখ টাকা জড়িমানা; কিন্তু বাস্তবে আইনের বাস্তবায়ন সচরাচর চোখে দেখা যায় না।

স্থানীয়দের দাবী অভিযানের আগেই ড্রেজার মালিকরা খবর পেয়ে যায়। বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের কান্দা পাড়া এলাকার ধানি জমির মাঝ খানে ড্রেজার বসিয়ে ধ্বংস করা হচ্ছে বিস্তৃর্ণ ফসলের মাঠ।ড্রেজারের মালিক ইস্রাফিল  মুহুরী ক্ষমতার প্রভাব খাটিয়ে কারো কোন ক্ষতি করতে কর্ণপাত করেছেনা, তবে যেখানে কর্মরত শ্রমিক আলমগীর  জানান, তারা মজুরির ভিত্তিতে কাজ করে থাকেন। এই বিষয়ে তারা  কিছু জানেন না।

ড্রেজার দিয়ে  মাটি কাঁটার স্থানের নিকট বর্তী বসতি মনতাজ  মিয়া  বলেন, প্রশাসনের নিকট অভিযোগ করার মাধ্যমে দুই একবার মেশিন বন্ধ করলেও  কিছুদিন পর আবার চালু করে ফেলেন। স্থানীয় বসতি পুলিশ আলিমের মা মনোয়ারা বেগম ক্ষোভ প্রকাশ করে  বলেন, ড্রেজারে মাটি কাটার কারনে বাড়িঘর নিয়ে দুশ্চিন্তায় আছি। এভাবে অনবরত ড্রেজার দিয়ে মাঠি কাটতে থাকলে আমাদের বাড়ি ঘরে তলিয়ে যাবে। বুড়িচ্ং সদরের সহকারী ভূমি কর্মকর্তা মোরশেদ জানান, অচিরেই সহাকারি কমিশনার ভূমিকে অবগত করে অভিযান চালিয়ে ড্রেজার দিয়ে মাটি কাঁটা বন্ধের উদ্যোগ নেয়া হবে।

Leave a Reply