শিরোনাম
কার্ড ইস্যুতে টালবাহানা: ক্ষুব্ধ বরিশালের সাংবাদিক সমাজ জামায়াত নেতার গাড়িতে স্থানীয়দের তল্লাশি, ২ লাখ টাকা উদ্ধারের অভিযোগ ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটের টানে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, নির্বাচন নিয়ে উৎসব-আতঙ্ক বরিশাল-৩ পুনরুদ্ধার চায় বিএনপি, জয়ের বিষয়ে আশাবাদী জাপা–এবি পার্টি ঠাকুরগাঁও জেলা আমিরের গ্রেপ্তারকে ‘সাজানো নাটক’ দাবি জামায়াত নেতা জুবায়েরের পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে এক মাসের কারাদণ্ড কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি

পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে এক মাসের কারাদণ্ড

Chif Editor

অনলাইন ডেস্ক :- পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পনির শেখ এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কিরনপুর গ্রামের ইউনুস মাস্টারের ছেলে তাইমুল ইসলাম (২৪) ও‌ একই এলাকার জিয়া শেখের ছেলে ওবায়দুল রহমান অভি।

নৌবাহিনীর পাথরঘাটা কন্টিনজেন্টের ক্ষুদে বার্তায় জানা যায়, পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কিরনপুর এলাকায় নির্বাচনী আচরণবিধি লংঘন এবং সহিংসতাসহ গোলযোগ করার অপরাধে তাদের আটক করা হয়। পরে আটকদের স্বীকারোক্তি এবং জবানবন্দির পরিপ্রেক্ষিতে পাথরঘাটা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুইজনকে এক মাসের সাজা দেন।

Leave a Reply