
অনলাইন ডেস্ক :- পাবনার ঈশ্বরদী থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজসহ তিন পেশাদার অপরাধীকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ঈশ্বরদীর বাঘইল থেকে শাহিন নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হযরত ও খোকন নামে আরও দুজনকে আটকের পর ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি স্বয়ংক্রিয় এসএলআর, দুটি বিদেশি রিভলবার, একটি পয়েন্ট টুটু রাইফেল ও একনলা বন্দুক এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।



