শিরোনাম
কুমিল্লায় দুই লাখ টাকাসহ জামায়াত নেতা আটক জামায়াত ঘরানার সাংবাদিক ভাইয়েরা আজ জোরেশোরে একটা অভিযোগ করছেন: এম আব্দুল্লাহ সিদ্ধিরগঞ্জ ভোটকেন্দ্র সিল মারতে গিয়ে আটক সাবেক জামায়াত আমীর নারায়ণগঞ্জ শেষ মুহূর্তে বাজিমাত করতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কড়া নাড়ছে ঘরমুখো মানুষের ডল, এই নির্বাচনকে ঘিরে আড়াইহাজারে জামায়াত প্রার্থীর এজেন্ট মাহবুবুর রহমান নিখোঁজ থানায় জিডি নির্বাচনের আগে সিএনজির দৌরাত্ম্য, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার কার্ড ইস্যুতে টালবাহানা: ক্ষুব্ধ বরিশালের সাংবাদিক সমাজ জামায়াত নেতার গাড়িতে স্থানীয়দের তল্লাশি, ২ লাখ টাকা উদ্ধারের অভিযোগ

জামায়াত ঘরানার সাংবাদিক ভাইয়েরা আজ জোরেশোরে একটা অভিযোগ করছেন: এম আব্দুল্লাহ

Chif Editor

জামায়াত ঘরানার সাংবাদিক ভাইয়েরা আজ জোরেশোরে একটা অভিযোগ করছেন। হা-হুতাশ করছেন। বলছেন, জামায়াতের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে। কেউ বলছেন- মিডিয়া সন্ত্রাস হচ্ছে। ফেসবুকে এসব দেখে জানতে ইচ্ছে করছে, আপনাদের ঘরে বাম্পার ফলন হওয়া সাংবাদিকেরা কোথায়?
ওরা মিডিয়া ট্রায়াল ঠেকাচ্ছে না কেন? ঢাকা সাংবাদিক ইউনিয়নের চেয়ার দখলের জন্যে ৯০০ সদস্যকে ২৪০০ তে উন্নীত করলেন মিডিয়ার চরম দুর্দিনে, তারা কোথায়? ভোটের সময় ভোরবেলা ঝাঁকে ঝাঁকে লাইনে দাঁড়িয়ে যে আপনাদের মনোনীতকে ভোট দিয়ে ভূমিধস বিজয় (!) দিয়ে যায় সে সাংবাদিকেরা কোথায়? বিএফইউজে, ডিইউজে ও জাতীয় প্রেসক্লাবের নির্বাচন ঠেকাতে হল ভর্তি করে ‘হাত-তোলা গণতন্ত্র’ যাদের দিয়ে দেখালেন, তারাই কি মিডিয়া ট্রায়াল করছে? ঈদে-চান্দে কর্মীদের এয়ানত তহবিলের লাখ লাখ টাকা যাদের মাঝে বিতরণ করেন, কুরবানিতে গুরু জবাই করে যাদের মধ্যে বিলান, তারা কোথায়? সব হাউজে না অর্ধেকের বেশি সাংবাদিক আপনাদের? বিএফইউজের নির্বাচনে আমার উপর সন্ত্রাসী কায়দায় ঝাঁপিয়ে পড়ে যাদেরকে দিয়ে ফলাফল কেড়ে নিলেন, তারা এখন আপনাদেরকে মিডিয়া ট্রায়াল থেকে রক্ষা করে না কেন?
অসাংবাদিক, অশিক্ষিত, অর্ধ- শিক্ষিতদের দিয়ে ভোটার তালিকার বহর লম্বা করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানের লোক দিয়ে ভোটের পাল্লা ভারি করা যায়, পদ-পদবী দখলে নেওয়া যায়, কিন্তু প্রয়োজনের সময় কাজে লাগে না। অপেশাদার নেতারা ব্যক্তিগত অভিলাষ চরিতার্থ করতে ইউনিয়নটার বারোটা বাজিয়েছেন, অঢেল অর্থ শ্রাদ্ধ করেছেন, কিন্তু দলের জন্যে সেটা যে কোন কাজ আসেনা তা এবার অনুধাবন করুন। ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠনগুলোকে দলীয় বৃত্তের বাইরে রাখুন। তাতে অন্তত গণতন্ত্র ও সুস্থ সাংবাদিকতার চর্চাটা থাকবে। পেশাটা বেচে থাকবে, সুরক্ষা পাবে। পরোক্ষভাবে হলেও লাভবান হবেন।
সাংবাদিক এম আব্দুল্লাহ ফেইসবুকে দেওয়া স্ট্যাটাস।

Leave a Reply