নিজ কেন্দ্রে ভোট দিলেন আবদুল আউয়াল মিন্টু

Chif Editor

অনলাইন ডেস্কঃ ফেনী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু দাগনভূঞার আলাইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ভোট দান কালে তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল ও উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন সাথে ছিলেন।

ভোট দান শেষে আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি। এ সময় তিনি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন দেশের ক্রান্তিলগ্নে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। আমি আশা করি নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান হবেন আগামীর প্রধানমন্ত্রী।

Leave a Reply